Shakil Shah
২ এপ্রিল ২০২৩, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় নকল সয়াবিন তেল ফ্যাক্টরিতে অভিযান

আশরাফুল আমিন :

জধানীর ডেমরা থানা এলাকায় একটি ভোজ্যতেলের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল বোতলজাত করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির সত্যতা পান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় কোনো কাগজপত্র দেখাতে পারেনি কারখানা সংশ্লিষ্টরা। এজন্য কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান এবং সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে চার ধরনের ব্র্যান্ডের নামে সয়াবিন ও পাম ওয়েল তেল বাজারজাত করা হয় হতো। কোনোটিতেই বিএসটিআইয়ের লাইসেন্স নেই। তরু ও চেরী নামে পাম ওয়েল এবং দৃষ্টি ও ত্বীন নামে সয়াবিন তেল বোতলজাত করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হতো।  যেসব মান ও দিকনির্দেশনা মেনে একটি তেলের কারখানা করার কথা তার কিছুই পাওয়া যায়নি।’

মো. আব্দুল জব্বার মণ্ডল আরও বলেন, ‘কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মালিককে কাগজপত্র নিয়ে আমাদের অফিসে হাজির হতে বলা হয়েছে। না হলে আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে আইনগত ব্যবস্থা নেব।’

এ সময় কারখানার কর্মচারীরা জানান, রাতের বেলা তারা এখানে তেল বোতলজাত করার কাজ করেন। কারখানা বৈধ না অবৈধ এ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। সিলেট, শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন জেলায় এই তেল বাজারজাত করা হয় বলে জানান তারা।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০