Admin Panel
১২ নভেম্বর ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-১৮ আসনের খিলক্ষেতে ধানের শীষের পক্ষে গনমিছিল 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনের খিলক্ষেতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার বিকেলে রাজধানীর খিলক্ষেত কুড়িল বিশ্বরোডের সামনে থেকে এ নির্বাচনী গণসংযোগ ও গনমিছিল শুরু করে বিএনপি। এরপর সংসদীয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশাল এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা-১৮ আসনের দলের মনোনয়ন প্রত্যাশীরা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন।

গনমিছিল ও নির্বাচনী গণসংযোগে অংশ নেন স্হানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করে বিএনপি। এর মধ্যে ঢাকা-১৮ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।

গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন। তিনি বলেন, আমরা সবাই মিলেই জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে মাঠে আছি। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আমরা সবাই একসাথে মিলে কাজ করবো।

খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এ নির্বাচনী গণসংযোগ ও গনমিছিলে অংশ নেন। গনমিছিলটি খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে তিনশ ফিট দিয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টার এর সামনে গিয়ে শেষ হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০