Shakil Shah
২৩ জানুয়ারী ২০২২, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ঢালাওভাবে একটি বাহিনীকে দোষারোপ করা যাবে না’

ভোরের দর্পণ ডেস্ক:

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে র‌্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে ১২টি মানবাধিকার সংগঠনের চিঠি নিয়ে জাতীয় আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, অসত্য তথ্য দিয়ে চিঠি দেয়া হয়েছে, তাদের আরো যাচাই করা উচিৎ ছিলো। র‌্যাবের দুই-একজন খারাপ সদস্যের জন্য ঢালাওভাবে একটি বাহিনীকে দোষারোপ করা যাবে না।

রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে মুজিববর্ষ সমাপনী অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু জীবন ও কর্ম স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

তিনি বলেন, এক-দুইজন খারাপ লোকের জন্য একটি বাহিনীকে দোষারোপ করা যাবে না। র‌্যাবের এক-দুইজন সদস্য খারাপ থাকতে পারে তাদের শাস্তি অবশ্যই প্রচলিত নিয়ম অনুযায়ী হবে বলেও জানান মন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হুমায়ুন আখতার, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার প্রমুখ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দানের উপযোগী করে গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন করেছেন। ডিজিটাল বাংলাদেশকে টেকসই করার অন্যতম উদ্দেশ্য হল এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা।

গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয় স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রূপকল্প ২০২১ এর ডিজিটাল বাংলাদেশকে টেকসই করে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হওয়ার পরিকল্পনা বাস্তবায়নে এই বিশ্ববিদ্যালয় দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০