Bhorer Darpan
২৭ মে ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ করেন সমাজ সেবা কর্মকর্তা 

নরসিংদীতে সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ করেন সমাজ সেবা কর্মকর্তা 

নরসিংদীর পলাশ উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা রিজা আক্তারের বিরুদ্ধে অনিয়ম, খামখেয়ালিপনা, অসদাচরণের অভিযোগ উঠেছে। একই সাথে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতাসহ বিভিন্ন সরকারি সহায়তা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে সেবা গ্রহিতাদের।

দপ্তরের সামনে মাসের পর মাস ঘুরেও সেবা পাচ্ছে না সেবা প্রত্যাশীরা। এমনকি যথাযথ সেবা পেতে কারো কারো অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। ভোক্তভোগীরা জানায়, ২০২৩ সালে জুলাই মাসে পলাশ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন রিজা আক্তার। দায়িত্ব নেওয়ার পর থেকে অফিসে আসা সেবা গ্রহিতাদের বিভিন্ন সময় হয়রানি ও অসদাচারণ করে আসছেন তিনি সেবাপ্রত্যাশীদের অকথ্য ভাষায় গালাগালি, কুরুচিপূর্ণ মন্তব্য, মাসের পর মাস ভাতা ভোগীদের ভাতা বন্ধ করে রাখার মতো গুরুত্বর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে কারণে মাসের পর মাস অফিসে ঘুরেও সেবা পাচ্ছেনা ভুক্তভোগীরা।

এ বিষয়ে ভুক্তভোগী আছিয়া খাতুন জানান, সেবার জন্য আমরা অফিসে আসলে উনি আমাদের সাথে দূর  ব্যবহার করে। গালিগালাজ ও কুরুচিপূর্ণ কথা ও  দুর্ব্যবহার  করেন। উনি কারো সাথে ভালো ব্যবহার করে না। অনেক প্রতিবন্ধী ও  বয়স্ক লোকজন আসলে উনি দূর-দূর করে অফিস থেকে তাড়িয়ে দেন। 

এ বিষয়ে দুই পা পঙ্গু, ভুক্তভোগী  আশাবুদ্দিন জানান, সেবা পাওয়ার বিষয়ে জানতে  বোনের সহযোগিতায়  অফিসে গিয়েছিলাম, রিজা মেডাম আমার সাথে  খারাপ ও দুর্ব্যবহার  ব্যবহার করেছেন।

মোতালিব নামে একজন প্রতিবন্ধী  ভুক্তভোগী জানান , আমি অফিসে আমার ভাতার জন্য যাই পরে ম্যাডাম আমাকে বলে, আপনি ভাতা পেলে আমার কি লাভ, এই বলে অফিস থেকে আমাকে  বের করে দেন। 

ভুক্তভোগী মিনতি রানী ও জোসনা রানী জানান,সমাজসেবা অফিসের কিস্তির টাকা পরিশোধ করতে আসলে, ম্যাডাম আমাদের সাথে বিভিন্ন রকম প্রশ্ন করে, দূর ব্যবহার ও খারাপ আচরণ করে। আমাদের কি  আত্মসম্মান নাই? । 

চরসিন্দুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার ও  প্যানেল চেয়ারম্যান   আবুল হোসেন জানান, উনি ভাতার টাকা ছাড় করাতে চান না। আমার এলাকায় একজনকে ভাতা কার্ড করে  দিয়েছেন তিন বছর হয়েছে। কিন্তুু এখন ও ভাতার টাকা পান না। জিজ্ঞেস করলে তিনি খারাপ আচরণ ও দুর্ব্যবহার করেন। সাধারণ জনগণ যে অভিযোগ করেছে তা সত্য। আমরা এর বিচার চাই। 

এদিকে সেবা প্রত্যাশীদের সাথে  অসদাচরণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সমাজ সেবা কর্মকর্তা রিজা আক্তার এসব অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন  বলে দাবি করেন। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল পরে সমাধান হয়ে গেছে । 

সমাজ সেবা কর্মকর্তা রিজা আক্তারের এসব অনিয়ম ও অসদাচরণের প্রতিকার চেয়ে এরই মধ্যে সমাজ সেবা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ পত্র দাখিল করে ভুক্তভোগীরা। এরই পেক্ষিতে অধিদপ্তরের আর্দেশে নরসিংদী জেলা সমাজ সেবা অফিস থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। 

এ বিষয়ে জেলা সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক ও তদন্ত কমিটির প্রধান ও মোহাম্মদ নঈম জাহাঙ্গীর জানান,ভুক্তভোগীরা পলাশের  সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তারের বিরুদ্ধে সমাজ সেবা  মহাপরিচালক বরাবরে একটি  লিখিত অভিযোগ দাখিল করেছেন , বিষয়টি তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন অতি শীঘ্রই অধিদপ্তরের প্রেরণ করা হবে।  

এ বিষয়ে  নরসিংদী জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক মাসুদুল হাসান তাপস বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে,   তদন্ত প্রতিবেদন প্রভাবিত করার কোন সুযোগ নেই।  তদন্তে তিনি  যা পাবেন তা পাঠাবেন। 

এ দিকে সেবা গ্রহিতাদের এসব হয়রানি বন্ধসহ অভিযুক্ত কর্মকর্তার রিজা আক্তারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ এমনটাই আশা ভুক্তভোগীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০