২৬ এপ্রিল ২০২০, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোভেল করোনায় ধবংসের পথে ঝালকাঠির ঐতিহ্যবাহী গামছা

ঝালকাঠি প্রতিনিধিঝালকাঠি শহরতলীর বাসন্ডা গ্রামের কারিগর বাড়ি। এটি গণি মিয়ার বাড়ি নামে সকলের কাছে সুপরিচিত এখানেই ৭০ বছর যাবৎ তৈরি হচ্ছে বাংলার ঐতিয্যবাহী ঝালকাঠির গামছা। হস্তচালিত তাঁত মেশিনের খটাস খটাস শব্দে মুখরিত থাকা এই বাড়িতে এখন পিনপত্তন শব্দ নেই

লকডাউনের কারনে গত এক মাস আগেই বন্ধ হয়ে যায় তাঁতের প্যডেল। এখন আর ঘুরছেনা সুতার চড়কা। বছর আগে গণিমিয়া মৃত্যু বরণ করলে তার বড় ছেলে নাসির উদ্দিন মিয়া এই শিল্পটি ধরে রেখেছেন। বর্তমানে করোনা ভাইসাসের প্রভাবে এই বাড়িটিতে নিথর পরে আছে গামছা তৈরির হস্তচালিত তাঁত মেশিনটি। বৈশাখ মাস এলেই নতুন গামছা ক্রয়ের হিড়িক পরতো অঞ্চলে

কলকাতার বিভিন্ন বাজারের ক্লথ ষ্টোরে এবং ট্রেনের বগীতে হকাররা বিক্রি করে থাকে বাংলার বিখ্যাত গণি মিয়ার গামছা। বর্তমানে করোনার আঘাত পরেছে এই শিল্পটির উপর। একান্ত সাক্ষাতকারে কারিগর নাসির উদ্দিন মিয়া বলেন, দিনে ২টি গামছা উৎপাদন করতাম। গত এক মাসে একটি গামছাও বুনতে পারিনি। করোনার কারনে বর্তমানে দোকানপাঠ বন্ধ থাকায় বাড়িতে আসছেনা কোন মহাজন

এখনো পাইনি কোনো সরকারী সহায়তা। ব্যাক্তি বা বেসরকারী কোন প্রতিষ্ঠান থেকেও একটু চাল, ডালও পাইনাই। সুতা ক্রয়ের জন্য মহাজনদের কাছে থেকে অগ্রীম কিছু অর্থ এনেছিলাম। তাও পরিবার পরিজন নিয়ে চাল, ডাল কিনে খেয়েছি। ঘরের খাবার শেষ হতে চলছে। জানিনা সামনে কি হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০