Shakil Shah
৭ জুন ২০২২, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু , আটক ছেলে

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ছেলের লাঠির আঘাতে নিহত হয়েছে বাবা নিরঞ্জন শীল (৫৫)। এ ঘটনায় ছেলে নেপাল (২৫) কে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নিরঞ্জন শীলের মৃত্যু হয়। এর আগে সকাল দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর হাতেমপুর গ্রামে কথাকাটাকাটির এক পর্যায়ে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছেলে নেপাল।

নিহত নিরঞ্জন শীল সদর ইউনিয়নের উত্তর হাতেমপুর গ্রামের মৃত গোপাল শীলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় নেপাল মানসিক ভারসাম্যহীন।

নিহত নিরঞ্জন শীলের স্ত্রী রাধারানী জানান, দীর্ঘদিন ধরে বিবাহের জন্য পরিবারকে চাপ দিয়ে আসছে ছেলে নেপাল। কিন্তু ছেলে কোন কাজ না করায় কেহ মেয়ে দিতে চায়না। নেপালের ফুফু বিউটি তাকে বিবাহ করিয়ে দিবে এমন আশ্বাসে বাবার থেকে জমি লিখিয়ে নিতে বলে। নেপালের ফুফুর কথামত বিভিন্ন সময়ে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার সকালে একই বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় নেপাল তার বাবার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। সাথে সাথে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, আঘাত গুরুতর হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাই আমরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক ছেলেকে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০