Shakil Shah
১৪ জুলাই ২০২২, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় পুর্নিমার প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত ১০টি গ্রাম

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় ভরা পুর্নিমার প্রভাবে বিষখালী ও বলেশ্বর নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ১০টি গ্রাম। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। পানিতে রান্নাঘর ডুবে যাওয়ায় রান্না বন্ধ হয়ে গেছে কয়েক’শ পরিবারের।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার টার দিকে দুই নদীর জোয়ার শুরু হলে পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা, হাড়িটানা, কোরালিয়া, গহরপুর, নিজলাঠিমারা, রুহিতা, হাজির খাল, বাদুরতলা, চরলাঠিমারা এলাকা পানিতে প্লাবিত হয়। এতে প্রায় শতাধিক পুকুর ও ১০ টি ঘেরের মাছ ভেসে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন।

স্থানীয়রা সাংবাদিকদের জানান, উপজেলার সদর ইউনিয়নের কোরালিয়া খালের বিভিন্ন এলাকায় রিং বাঁধ না থাকায় লোকালয়ে পানি ডুকে পরে। জোয়ারের পানির তোড়ে একাধিক স্থাপনা ও বসত ঘরের মালামাল ভেসে যাওয়ার পাশাপাশি মৎস্য খামারে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক বাড়ির ঘরের মধ্যে দুই-তিন ফুট পানি ডুকে পরেছে।

কোরালিয়া এলাকার সরেজমিন ঘুরে বেলা সাড়ে বারোটার দিকে দেখা যায়, ওই গ্রামে পানি থইথই করছে। ঘরের মধ্যে পানি ডুকে পারায় খাটের উপর নারী ও শিশুরা আশ্রয় নিয়েছে। এই এলাকায় তলিয়ে গেছে কয়েকটি ঘের। ডুবে গেছে ধান ও সবজির খেত। প্লাবিত হওয়া এলাকার মানুষের রান্নাবান্না হয়নি। এলাকা বাসীর দাবি খালের পাশের রিং বাধ গুলো সংস্কার না করা হলে পরবর্তী জোয়ারে আরো বেশি প্লাবিত হবে এ সকল এলাকা।

কোরালিয়া গ্রামের হাফিজা বেগম ভোরের দর্পনকে বলেন, জোয়ারের পানিতে আমার বাড়িঘর সব তলিয়ে গেছে। এখন মেয়ে আমিনাকে নিয়ে চকিতে বসে আছি। রান্নাঘর ও চুলা পানিতে ডুবে থাকায় দু’দিন রান্না হয়নি।

একই এলাকার ঘের মালিক আব্দুস সালাম ও কাইউম জানান, পানিতে তাদের পাঁচটি পুকুর ও তিনটি মাছের ঘের তলিয়ে যাওয়ায় কয়েক লাখ টাকার মাছ ভেসে গেছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তারা পূর্বে কোন প্রস্তুতি নিতে পারেনি বলেও জানান।

হেলাল মিয়া জানান স্লুইস গেট এলাকায় রিং বাঁধ না থাকায় আমার উঠানে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। রান্নাঘরে হাঁটু পর্যন্ত পানি। চুলা পানির নিচে তলিয়ে আছে। ছোট ছেলে মেয়েদের নিয়ে কোন মতে বাজার থেকে কিনে খেয়ে বেঁচে আছি।

পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ভোরের দর্পনকে জানান, কোরালিয়া খালের রিং বাঁধটি দুর্বল হওয়ার পাথরঘাটার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। নতুন করে রিং বাঁধটি সংস্কারের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। অতিশীঘ্রই বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০