Shakil Shah
১৩ জানুয়ারী ২০২১, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিকে হালদারের বান্ধবী আটক

ভোরের দর্পণ ডেস্কঃ

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের বান্ধবী অবান্তিকা বড়ালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। 

বুধবার (১৩ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বাংলাদেশের পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে শুক্রবার (৮ জানুয়ারি) রেড নোটিশ জারি করে ইন্টারপোল। বাংলাদেশ পু‌লি‌শের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) অর্থাৎ ইন্টারপোলের ঢাকা শাখার অনুরোধে ইন্টারপোল এ রেড নোটিশ জারি করা হয়।

বাংলাদেশ পু‌লি‌শের ইন্টার‌পোল শাখা যথাযথ প্র‌ক্রিয়া অনুসরণ ক‌রে প্র‌য়োজনীয় ডকু‌মেন্টস ও সা‌পো‌র্টিং এলি‌মেন্টস সহকা‌রে ইন্টার‌পোল সদর দফতরে আবেদন‌টি পাঠায়। ইন্টার‌পো‌লের এক‌টি বি‌শেষ ক‌মি‌টি আবেদন ও এর সা‌থে সংযুক্ত ডকু‌মেন্টস ও কাগজপত্র পর্যা‌লোচনা ক‌রে আবেদন‌টি অনু‌মোদন ক‌রে।

ইন্টার‌পো‌লের কে‌ন্দ্রিয় ও‌য়েবসাই‌টে প্রকা‌শের পাশাপা‌শি সারা‌বি‌শ্বে বি‌ভিন্ন দে‌শে ইন্টার‌পো‌লের শাখায়ও পাঠানো হ‌য়ে‌ছে এ রেড নো‌টিশ। এটি  আগামী পাঁচ বছ‌রের জন্য জারি থাক‌বে। ত‌বে প্র‌য়োজ‌নে আবেদ‌নের পরিপ্রে‌ক্ষি‌তে মেয়াদ নবায়ন যোগ্য বলে জানা যায়।

রেড নোটিশে পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দায়ের করা দুর্নীতি দমন আইন, ২০০৪ এর ২১(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০