Shakil Shah
১০ ফেব্রুয়ারী ২০২২, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলে ফুলে সুশোভিত জাককানইবি

জাককানইবি প্রতিনিধি:

ষড় ঋতুর দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ। ঋতুর পরিক্রমায় এখন চলছে শীতকাল। মাঘের শেষে কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশায় চারদিক আচ্ছাদিত। প্রচন্ড শুষ্কতা আর রুক্ষতা প্রকৃতিতে। মানব শরীর ও হৃদয় তীব্র শীতে জড়সড়। শুধু সজীব-সতেজ হয়ে প্রকৃতিতে ফুটে আছে বাহারি ফুল। যেন বসন্তের আগমনী বার্তা নিয়ে এসেছে তারা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আঙিনাতেও এই দৃশ্য চলমান। হরেক রকমের বাহারি ফুল প্রকৃতিতে রূপের আগুন জ্বালিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দৃষ্টিনন্দন স্থাপনাগুলোতে ফুলের সমারোহ দেখে প্রকৃতি প্রেমীদের যেন চোখ ফেরানো দায়! নিজের অজান্তেই মন গেয়ে ওঠে, ‘ফুলে ফুলে ঢলে ঢলে, বহে কিবা মৃদু বায়…’।

 

জানা গেছে, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান। বাগানে থরে থরে ফুটে আছে গাঁদা, রক্ত গাঁদা, ডালিায়, গোলাপ, মোরগ ঝুঁটিসহ হরেক রকম প্রজাতির ফুল। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যের পাদদেশ ফুলে ফুলে ভরে উঠেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অগ্নি-বীণা ও দোলন-চাঁপা হল প্রাঙ্গন, উপাচার্য বাসভবন তথা দুখু মিঞা বাংলোতেও হরেক রকম জাতের ফুল তাদের সৌরভে মাতিয়ে রেখেছে। নজরকাড়া, নয়নাভিরাম সে সৌন্দর্য।

 

করোনাকালীন এই সময়ে কোলাহলমুক্ত ক্যাম্পাসের যেদিকে চোখ যায়, মনে হয় প্রকৃতির ফুল-পাতা দিয়ে গড়া স্বর্গরাজ্য। এখানে হাঁটলে যেমন চোখ জুড়ায়, তেমন প্রাণ জুড়ায় সুবাসে। তাই ক্যাম্পাসের বাইরে থেকে প্রতিদিন দর্শনার্থীরা এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।

বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ঘুরতে ক্যাম্পাসে আসা তাদের কেউ ছবি তুলেন, কেউবা নীরবে প্রকৃতির সৌন্দর্য্য আস্বাদন করে ফিরে যান। বিশেষ করে বিকেলে দিকে কিংবা গোধুলী লগ্নে বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস।

 

দর্শনার্থীরা বলেন, ফুলের বাগান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। শিক্ষার পরিবেশকেও সৌন্দর্যমণ্ডিত করেছে। তাই অবসর সময় পেলে ছুটে আসি ফুলের সৌন্দর্য উপভোগ করতে।
ক্যাম্পাসের সৌন্দর্যকে বৃদ্ধি করতে আমরা নানা পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, সবুজই হলো জীবন, সবুজের মধ্যে থাকে বাঁচার তাগিদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তাই আমরা সবুজকে বরণ করি। সবুজকে নিয়েই আমরা আমাদের জীবন সাজাই। সবুজকে আরাধনা করি। সবুজকে বাঁচিয়ে রেখেই আমরা জীবনকে উদযাপন করার চেষ্টা করি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১০

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১১

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১২

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১৩

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১৪

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

১৫

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

১৬

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

১৭

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

১৮

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

১৯

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

২০