Bhorer Darpan
১৩ অক্টোবর ২০২০, ৯:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণ ॥ গ্রেফতার-২

বকশীগঞ্জে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণ
বকশীগঞ্জে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণ

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ॥
বকশীগঞ্জে সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো ডাকপাড়া এলাকার আবদুল আলীর বখাটে ছেলে রুহুল আমিন (২০) ও আশরাফ আলীর ছেলে সরোয়ার জাহান (৩০)। নির্যাতিত শিশুকে চিকিৎসার জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, নির্যাতিত শিশুটির বাবা বাড়িতে ছিলেন না এবং মা বাড়ির বাইরে কাজ করছিলেন। এই সুযোগে নির্যাতিত ওই শিশুর বাড়িতে আসে প্রতিবেশী বখাটে রুহুল আমিন। মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। এক পর্যায়ে পরে ঘরে গিয়ে ধর্ষক রুহুল আমিনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশুর মা। প্রতিবেশীদের সহায়তায় লম্পট রুহুল আমিনকে আটক করা হয়। খবর পেয়ে ধর্ষক রুহুল আমিনকে ওই বাড়ি থেকে জোড়পূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগীতা করে সরোয়ার জাহান ও আবদুল হালিম।

পরে খবর পেয়ে সন্ধায় ডাকপাড়া এলাকা থেকে ধর্ষক রুহুল আমিন ও তার সহযোগী সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে আরেক সহযোগী আবদুল হালিম পালিয়ে যায়। এই ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে নামীয় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং এই্ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০