Ibrahim Atiullah Anik
৪ নভেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে গোয়ালন্দে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার বন্ধু

বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে গোয়ালন্দে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার বন্ধু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় মোটরসাইকেল চালক ও সুমাইয়ার বন্ধু সজিব প্রামানিককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সজিব গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসন মন্ডলের পাড়া গ্রামের কিরণ প্রামানিকের ছেলে। নিহত সুমাইয়া একই গ্রামের মজিবার প্রামানিকের মেয়ে।

এর আগে গত সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু সজিব প্রামানিকের মোটরসাইকেলে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে সুমাইয়া ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই সুমাইয়া মারা যায়।

ঘটনার পর নিহতের বড় ভাই মো. শাহজালাল উদ্দিন লালমিয়া বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামানিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে। মামলার পর পুলিশ ফরিদপুর থেকে আসামি সজিব প্রামানিককে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১০

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

১১

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১২

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১৪

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৫

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

১৬

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

১৭

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

১৮

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

১৯

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

২০