Online Desk
২৯ এপ্রিল ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলা পরিষদের জেলা প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি বলেছেন পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকতে পারবে না। আমাদের সরকার আসার পরে দুই মাসে পটুয়াখালীতে কোন চাঁদাবাজীর ঘটনা ঘটেনি।

তিনি বৃহষ্পতিবার দুপুরে জেলা পরিষদের কনফারেন্স কক্ষে মাধ্যমিক স্কুল সমূহের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি শিক্ষক প্রধানদের বলেন, যে সকল ব্যক্তি প্রতিষ্ঠানের উন্নয়নে ও সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালনে সক্ষম তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ও সংরক্ষনে যতদুর সম্ভব কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশতাক আহম্মেদ পিনু, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, জিএস আলমগীর বাচ্চু, জেলা শিক্ষক সমিতির সভাপতি শবনম মুস্তারী পিরু, সাধারণ সম্পাদক মঞ্জু, লতিফ স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন সেলিম, লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মলিন্দ্র চন্দ্র দত্ত, হাজিখালী স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ হাওলাদার, নাজিরপুর স্কুলের প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন, শের-ই-বাংলা বালিকা স্কুলের প্রধান শিক্ষক রাহিমা মিনি, আউলিয়াপুর সাবিনা স্কুলের প্রধান শিক্ষক মো. আবু তালেব, লোহালিয়া ইউনিয়ন মাঃ স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ শিউলি আক্তার, মৌকরন মাঃ স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন, পূর্ব বড়বিঘাই মাঃ স্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সকল খেয়া পাড়াপাড়ে ছাত্র-ছাত্রীদের ভাড়া ফ্রি করার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০