Online Desk
২৯ এপ্রিল ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে বেসরকারি প্রতিষ্ঠান সফট বাইটের এক শাখা ম্যানেজার ফয়সাল বাদশার মরদেহ উদ্ধার এবং অর্থ আত্মসাৎ অভিযোগে তার সহকারী রুমমেটের পলাতক থাকার ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরে পৌর এলাকার সবুজবাগ ১০নং লেনের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

প্রতিষ্ঠান ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফট বাইটের সবুজবাগ শাখার ম্যানেজারের বিরুদ্ধে প্রায় ৮ লাখ টাকা এবং তার সহকারী রুমমেট নাইমুল ইসলাম চয়নের বিরুদ্ধে প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ছিল। অভিযোগের প্রেক্ষিতে তারা বিষয়টি স্বীকার করে প্রতিষ্ঠানের মালিকের কাছে চেক ও স্ট্যাম্প প্রদান করেন এবং ধীরে ধীরে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন।

পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় এবং কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ রাখা হয় তবে হঠাৎ করেই তারা উভয়েই আত্মগোপনে চলে যান। এরই মধ্যে বুধবার ম্যানেজারের মরদেহ উদ্ধার করা হয়, যা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে।

অন্যদিকে, সহকারী ম্যানেজার নাইমুল ইসলাম চয়ন এখনো পলাতক রয়েছেন তার বিরুদ্ধে সবুজবাগ শাখা থেকে গত প্রায় চার মাসে ধাপে ধাপে প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে নিয়মিত হিসাব পর্যালোচনার সময় অসঙ্গতি ধরা পড়লে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং তাতে অর্থ আত্মসাতের বিষয়টি নিশ্চিত হয়।

ঘটনা প্রকাশের পর থেকেই চয়ন আত্মগোপনে রয়েছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

এদিকে ম্যানেজারের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং পলাতক সহকারীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০