Shakil Shah
১৬ জুন ২০২২, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার পাথরঘাটায় ৫০ গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ভুমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসনের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ৫০ ঘরের উপকার ভোগীদের মাঝে চাবি হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপকার ভোগীদের কাছে চাবি হস্তান্তর করেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন। এর আগে স্থানীয় জন প্রতিনিধিদের দেয়া ভুমিহীন ও গৃহহীনদের তালিকা ডোর টু ডোর ঘুরে সচ্চ তালিকা তৈরি করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।

চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, কাউন্সিলর জহিরুল হক খান চিনু, রোকনুজ্জামান রোকন, আবু বকর সিদ্দিক মিল্লাত প্রমুখ।

পাথরঘাটা পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে নব নির্মিত আশ্রয়ন প্রকল্প-২ এ প্রায় দুই একর সরকারি জমি উদ্ধার করে ভুমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসনের জন্য প্রাধনমন্ত্রীর দেয়া উপহারের ঘর প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।

এখানে ৫০ টি পরিবারের জন্য তিন শতাংশ জমির উপর আলাদা আলাদা ঘর নির্মিত হয়েছে। প্রতিটি ঘরের সামনে ও পিছনে রয়েছে উম্মুক্ত স্থান ও প্রসস্থ দুটি সড়ক। এছাড়াও রয়েছে মসজিদ, পুকুর, খেলার মাঠসহ সুপেয় পানির জন্য রয়েছে ওয়াটার প্লানিং ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া জমিসহ উপহারের ঘর পেয়ে উপকার ভোগীদের চোখে মুখে আনন্দের হাসি লক্ষ্য করা গেছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ ভোরের দর্পনকে জানান, তৃতীয় পর্যায়ে পাথরঘাটায় আড়াইশো গৃহহীনদের পূর্ণবাসনের ঘরের কাজ চলছে। এরমধ্যে ৫০ টি সমাপ্ত হওয়ায় এগুলো উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বাকি গুলো অল্প সময়ের মধ্যেই হস্তান্তর করা হবে।

এসময় বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন ভোরের দর্পনকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশে কেউ গৃহহীন ও ভুমিহীন থাকবে না। সে লক্ষ্যে ধাপে ধাপে পাথরঘাটার সকল গৃহহীন ও ভুমিহীন পুনর্বাসনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০