Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বাঁশখালীতে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মিনজিরিতলা এলাকায় অবস্থিত ‘চৌধুরী ব্রিকস’ নামের একটি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে দেখা যায়, ভাটাটি পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল। এছাড়া ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি অনুমোদিত উৎস থেকে সংগ্রহ না করা, জ্বালানি হিসেবে বনজ কাঠ ব্যবহার এবং কৃষিজমি ও শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী এলাকায় ভাটা স্থাপনসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত ভাটার ম্যানেজার মফিজুল ইসলাম (৫৫)-কে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় বাঁশখালী থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর ও আইনবহির্ভূতভাবে পরিচালিত কোনো ইটভাটা সহ্য করা হবে না। কৃষিজমি রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ ধানকাটা শ্রমিক

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন

বোয়ালখালীতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

বকশীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বিজয়নগর উপজেলা সৃষ্টিতে উদ্যোক্তাদের ভূমিকা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননকে প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে এনেছেন

সাংবাদিককে অপহরণের চেষ্টায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সিদ্ধান্তের আশ্বাস আইন মন্ত্রীর

কাহালুর কর্নিপাড়ায় জোরপূবর্ক জমি দখল প্রতিপক্ষকে ফাঁসাতে ধান গাছে কীটনাশক প্রয়োগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় আলেম সমাজের সাথে আলোচনা সভা

১০

সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির বার্তা নিয়ে বাঁশখালীতে আইনগত সহায়তা দিবস পালিত

১১

বাঁশখালীতে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

১২

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

দেশে ১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি

১৪

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

১৫

তেলের দাম বাড়ল আরও ৩ শতাংশ

১৬

আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার ছাড়া কোনো দেশ প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না

১৭

চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারের জন্য এমটিবি ফাউন্ডেশনের বিকল্প জীবিকা সহায়তা বিতরণ

১৮

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

১৯

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

২০