Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা ও চলমান বিভিন্ন বিষয় নিয়ে ২৮শেএপ্রিল (মঙ্গলবার) সকালে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হুদাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ দমন, মাদক নির্মূল, সামাজিক অস্থিরতা প্রতিরোধ, জ্বালানি সংকট মোকাবিলা এবং বাজার তদারকির বিষয়ে সবাইকে সচেতন ও সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা এবং ফুটপাত দখলমুক্ত রাখার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্টদের মতামত ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

১০

সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ ধানকাটা শ্রমিক

১১

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন

১২

বোয়ালখালীতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৩

বকশীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৪

বিজয়নগর উপজেলা সৃষ্টিতে উদ্যোক্তাদের ভূমিকা

১৫

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননকে প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে এনেছেন

১৬

সাংবাদিককে অপহরণের চেষ্টায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সিদ্ধান্তের আশ্বাস আইন মন্ত্রীর

১৭

কাহালুর কর্নিপাড়ায় জোরপূবর্ক জমি দখল প্রতিপক্ষকে ফাঁসাতে ধান গাছে কীটনাশক প্রয়োগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

১৮

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

আশুলিয়ায় আলেম সমাজের সাথে আলোচনা সভা

২০