Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির বার্তা নিয়ে বাঁশখালীতে আইনগত সহায়তা দিবস পালিত

সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির বার্তা নিয়ে বাঁশখালীতে আইনগত সহায়তা দিবস পালিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র্যালী শেষে আদালত ভবন প্রাঙ্গণে বাঁশখালী চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ সুশান্ত প্রসাদ চাকমা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ, সিভিল জজ ইয়াছিন আরাফাত, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. খালেদ সাইফুল্লাহ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আবছার, আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী এবং অ্যাডভোকেট এইচ এম হেলাল উদ্দিন।

বক্তারা বলেন, বিচারপ্রার্থী সাধারণ মানুষের জন্য সরকারি আইনগত সহায়তা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ যাতে সহজে আইনি সহায়তা পেতে পারেন, সে লক্ষ্যেই সরকার লিগ্যাল এইড কার্যক্রম পরিচালনা করছে। তারা জনগণকে আইনগত সহায়তা সেবা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাঁশখালী আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

১০

সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ ধানকাটা শ্রমিক

১১

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন

১২

বোয়ালখালীতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৩

বকশীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৪

বিজয়নগর উপজেলা সৃষ্টিতে উদ্যোক্তাদের ভূমিকা

১৫

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননকে প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে এনেছেন

১৬

সাংবাদিককে অপহরণের চেষ্টায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সিদ্ধান্তের আশ্বাস আইন মন্ত্রীর

১৭

কাহালুর কর্নিপাড়ায় জোরপূবর্ক জমি দখল প্রতিপক্ষকে ফাঁসাতে ধান গাছে কীটনাশক প্রয়োগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

১৮

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

আশুলিয়ায় আলেম সমাজের সাথে আলোচনা সভা

২০