Shakil Shah
২ নভেম্বর ২০২২, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেশিরভাগ সাংবাদিক হত্যার শাস্তি হয় না: জাতিসংঘ

ভোরের দর্পণ ডেস্কঃ

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, সারা বিশ্বে সাংবাদিকদের হত্যার ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীর শাস্তি হয়নি। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদপত্র দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার (২ নভেম্বর) ইউনেস্কোর পক্ষ থেকে জানানো হয়, ৮৬ শতাধিক সাংবাদিক হত্যার বিচার হয় না। সংবাদমাধ্যম নিয়ে কাজ করাও জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক এ সংস্থাটির কাজের অন্তর্ভুক্ত।

সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের যথাযথ তদন্ত সাপেক্ষে এগুলোর সঙ্গে জড়িত অপরাধীকে শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য ইউনেস্কো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজোলএক বিবৃতিতে ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজোলে জানান, অধিক সংখ্যক সাংবাদিক হত্যা মামলা অমীমাংসিত থাকলে বাক-স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় না। এতো বেশি হত্যা মামলার বিচার না হওয়ার কারণে অনুসন্ধানীমূলক সাংবাদিকতায়ও খারাপ প্রভাব পড়েছে।

এর আগের দশকে ৯৫ শতাধিক সাংবাদিক হত্যার বিচার হয়নি। সেই হিসেবে গত এক দশকে সাংবাদিক হত্যার বিচার না হওয়ার হার নয় শতাধিক কমেছে। বিষয়টিকে স্বাগত জানালেও সহিংসতা বন্ধের ক্ষেত্রে এটিকে অপ্রতুল বলে জানিয়েছে ইউনেস্কো।

১১৭ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন

২০২০ এবং ২০২১ সালের মধ্যে দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রতিবেদন তৈরির সময় ১১৭ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া, ৯১ জন সাংবাদিক কাজের বাইরে হত্যাকাণ্ডের শিকার হন। এর মধ্যে অনেককে তাদের সন্তানসহ পরিবারের সদস্যদের সামনে হত্যা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

জাতীয় গণমাধ্যম আইন ও নীতি তৈরি ও কার্যকর করতে ইউনেস্কো সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করছে। এর অংশ হিসেবে সাংবাদিকদের অধিকার প্রয়োগ এবং তাদের বিরুদ্ধে হামলার তদন্ত ও বিচার নিশ্চিতের জন্য বিচারক, প্রসিকিউটর এবং নিরাপত্তা বাহিনীকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০