Shakil Shah
১১ জানুয়ারী ২০২২, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

বকেয়া বেতন, নিয়োগে ঘুষ বাণিজ্য বন্ধ সহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহের ভালুকায় ওরস্যালাইন কোম্পানি এসএমসি এন্টারপ্রাইজের মুল ফটকে দু’দিন ধরে শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে।

জানা যায়, সোমবার (১০ জানুয়ারি) বিকাল থেকে এই বিক্ষোভ করেছেন শ্রমিকরা, কাজে না গিয়ে পাওনা বেতন, বেতন বৃদ্ধি, সরকারি ও সাপ্তাহিক ছুটির টাকা, চাকুরি স্থায়ী করণ, চাকুরিতে যোগদানের সময় ঘুষ বাণিজ্য বন্ধ করে শ্রমিকদের প্রাপ্য মর্যাদাসহ বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করছেন কারখানার আট শতাধিক শ্রমিক।

শ্রমিকরা বলেন, আমরা অবহেলিত, নির্যাতিত পাওনা বেতন চাইতে গেলেও চাকুরিচ্যুত করা হয়, আমরা কাজ করি এসএমসি এন্টারপ্রাইজে একটি থার্ড পার্টি কোম্পানি (এ.এইচ খান এন্ড কোম্পানি)র মাধ্যমে, এই কোম্পানির মাধ্যমে কাজ করে আমরা সময়মত বেতন পাই না, এসএমসি’র আন্ডারে কর্মরত যে সকল শ্রমিক কাজ করে, তাদের সাথে তুলনামূলক আমরা কোন প্রকার সুবিধা পাচ্ছি না, তাই আমরা কোন থার্ড পার্টি কোম্পানি আন্ডারে কাজ করতে আগ্রহী না, আমাদের সরাসরি এসএমসি’র আন্ডারে স্থায়ীভাবে কাজ করতে দিতে হবে এবং কোন শ্রমিক চাকরিতে যোগদানের সময় তিন-পাঁচ হাজার টাকা ঘুষ নিচ্ছে, এ.এইচ খান এন্ড কোম্পানির প্রতিনিধি, মনজ কান্তি মজুমদার ও মারুফ সহ কয়েকজন মিলে এই টাকা ভাগাভাগি করে।

ঘুষ নেওয়াসহ অন্যান্য অভিযোগের বিষয়ে এ.এইচ খান এন্ড কোম্পানির কোন প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। এমনকি এসএমসি কারখানার ভেতর সাংবাদিকগণকে প্রবেশের অনুমতি প্রদান করা হয়নি।

ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর এএসপি সাইদুর রহমান বলেন- শ্রমিকদের বিভিন্ন দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১০

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১১

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১২

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

১৩

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

১৪

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

১৫

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

১৬

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

১৭

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

১৮

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

১৯

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

২০