Shakil Shah
১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোমরা স্থলবন্দর: পণ্য আনা-নেওয়া স্বাভাবিক, আসছে না পেঁয়াজ

ভোরের দর্পণ অনলাইন: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত তিন দিন ধরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। তবে অন্যান্য পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া স্বাভাবিক রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ভারতীয় পেঁয়াজের কোনো ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে দেখা যায়নি। ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হঠাৎ করেই গত তিনদিন ধরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এ বিষয়ে ভারতীয় ঘোজাডাঙ্গা কাস্টমস ও সিঅ‌্যান্ডএফ কর্তৃপক্ষ ভোমরা স্থলবন্দরের ওপারে আটকে থাকা পেঁয়াজের গাড়ির একটি তালিকা তৈরি করে সেদেশের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে। তবে কবে, কখন ওপারে আটকে থাকা পেঁয়াজের গাড়ি বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে প্রবেশ করবে তা বলা যাচ্ছে না। পেঁয়াজের গাড়ি ছাড়া অন্যান্য পণ‌্যবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করছে।

সিঅ‌্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান জানান, গত ১৩ তারিখ পর্যন্ত ভারতীয় রপ্তানিকারকরা ২৫০ থেকে ৩০০ ডলারে পেঁয়াজ রপ্তানি করছেন। লোকসান হওয়ায় তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছেন।

ভোমরা স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে (৬ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত) ৫৩৩টি ট্রাকে মোট পেঁয়াজ আমদানি করা হয়েছে ১২ হাজার ৪৩৭ মেট্রিক টন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০