Bhorer Darpan
২২ জুলাই ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যু নেমে এলো আকাশপথে

মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যু নেমে এলো আকাশপথে
ছবি : সংগৃহীত

দুপুরটা ছিল একেবারেই সাধারণ। মাইলস্টোন কলেজে তখন স্বাভাবিক নিয়মে পাঠদান চলছিল। কিন্তু কয়েক সেকেন্ডেই পাল্টে গেলো সবকিছু। বিকট শব্দ, আগুনের হলকা, কান্না, ধোঁয়া আর মৃত্যু—সব একসাথে নেমে এলো উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ এ শিক্ষাপ্রতিষ্ঠানে।

বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই সিরিজের যুদ্ধবিমান কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়ন করে মাত্র ১২ মিনিট পর মাইলস্টোন কলেজ ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন শ্রেণিকক্ষে, যেখানে ক্লাস চলছিল। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

যা হারালাম
এ মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে আছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম এবং সাহসী শিক্ষক মাহরিন চৌধুরী—যিনি ২০ শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়েছেন। আহত হয়েছেন ১৬৫ জনের বেশি, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

ঢাকার বিভিন্ন হাসপাতালে—জাতীয় বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজসহ আরও কয়েকটি স্থানে আহতরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ছোট ছোট শিশুদের দগ্ধ মুখ, কান্নারত অভিভাবক আর পোড়া বইয়ের পাতা—সব মিলিয়ে এ দৃশ্য কেবল একটি সংবাদের উপাদান নয় বরং আমাদের জাতিগত ব্যর্থতার প্রতিচ্ছবি।

বিমান রক্ষণাবেক্ষণের দায় কার?
চীনে তৈরি এফ-৭ সিরিজের যুদ্ধবিমান নিয়ে এর আগেও বাংলাদেশে একাধিক দুর্ঘটনা ঘটেছে। প্রশ্ন হচ্ছে—রক্ষণাবেক্ষণ এবং উড্ডয়ন-নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা নিরাপদ?

শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর দিয়ে প্রশিক্ষণ বিমান কেন?
জনবহুল, শিশু-কিশোর অধ্যুষিত একটি এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার সিদ্ধান্ত কতটা যৌক্তিক? উন্নত বিশ্বে স্কুল, হাসপাতাল বা আবাসিক এলাকার ওপর দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকে। আমাদের দেশে কি তেমন কোনো কার্যকর নীতিমালা আছে?

পরিসংখ্যান যা বলছে
চীনের তৈরি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের মিগ-২১-এর আদলে তৈরি একটি এক ইঞ্জিনবিশিষ্ট হালকা ফাইটার জেট। ২০১৩ সালের মে মাসে এর উৎপাদন বন্ধ হলেও বাংলাদেশের জন্য তৈরি করা ইউনিট ছিল জে-৭ সিরিজের শেষ সংস্করণ।

এফ-৭-এর উল্লেখযোগ্য দুর্ঘটনা (বাংলাদেশে)
৮ এপ্রিল ২০০৮: টাঙ্গাইলে বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার মোরশেদ নিহত
২৯ জুন ২০১৫: পতেঙ্গা উপকূল, ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ
২৩ নভেম্বর ২০১৮: টাঙ্গাইলে, পাইলট আরিফ আহমেদ নিহত
২১ জুলাই ২০২৫: মাইলস্টোন কলেজে বিধ্বস্ত, ৩১ নিহত

অন্যান্য দেশে দুর্ঘটনা
চীন: ৪টি দুর্ঘটনা (২০১০-২০২২), ৩ হতাহত
পাকিস্তান: ২টি (২০১৫-২০২০), ৩ পাইলট নিহত
মিয়ানমার: ২টি (২০১৮-২০২৫), ৮ নিহত
ইরান ও জিম্বাবুয়ে: ১টি করে দুর্ঘটনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০