Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে জামায়াত সমর্থিত ১০ দলীয় প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

মাদারীপুরে জামায়াত সমর্থিত ১০ দলীয় প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ভূরঘাটা পৌরবাস্টান্ড থেকে মিছিলটি শুরু হয়।

১০ দলীয় জোটের প্রতীক দাঁড়িপাল্লা হাতে নিয়ে মিছিলটি কালকিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলামসহ জোটের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে জনসমর্থন কামনা করেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-মাদারীপুর সদর অংশ) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, কালকিনি উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনামুল হক, কালকিনি উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটার মাওলানা হুজাইফা ইসলাম, সাবেক শিবির ছাত্র নেতা, চেয়ারম্যান কালকি উন্নয়ন ফোরাম,কালকিনি পৌরসভার মেয়র প্রার্থী এম হাসান জামান খান, ছাত্র শিবির মাদারীপুর জেলা সভাপতি রিফাত হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে ১০ দলীয় জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মাওলানা রফিকুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় স্থানীয় জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০