
মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামক এলকায় যাত্রবাহী বিআরটিসি পরিবহনের সাথে ইমরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং আহত হন অন্তত ৬০ জন।তবে আহতদের মধ্যে সাতজনের অবস্থা আসংখ্যা জনক । নিহতর সংখ্যা আরো বাড়তে পারে।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আল আমিন মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমরান পরিবহনের বাস ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই এলাকায় পৌছালে একটি ভ্যাটারি চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়,আহত হয় অন্তত ৬০ জন। খবর পেয়ে, পুলিশ ও ফার্য়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।পরে স্বাভাবিক হয়।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন,বাস দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। বাস দুটিকে রাস্তার মধ্য থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক আছে।