Shakil Shah
৬ জুন ২০২২, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেফতার হয়নি হামলাকারী

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর শহরের পুরানবাজারের স্বর্ণকারপট্টি এলাকায় মুন্না জমাদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে শনিবার বেলা ১১টার দিকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুই যুবক। ঘটনার একদিন অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি হামলাকারী।

 

আহতের পরিবারের দাবি, মাদারীপুর শহরের আমিরবাদ এলাকার শিশির খান ও শীতল হাওলাদার পুরানবাজারের স্বর্ণ ব্যবসায়ী মুন্না জমাদ্দারের (জমাদ্দার জুয়েলার্স) কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শিশির ও শীতল নামে দুই যুবক মুন্না জমাদ্দারের উপর এ হামলা চালায়। এরই মধ্যে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায় মোটরসাইকেল করে দুই যুবক দোকানের সামনে এসে স্বর্ণ ব্যবসায়ীকে ডেকে বাইরে বের করে। এরপর একটি ব্যাগে থাকা রামদা বের করে কোপানো শুরু করে। ব্যবসায়ী মুন্না জমাদ্দার আত্মরক্ষায় চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ওই দুই যুবক। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও ব্যবসায়ীরা।

 

আহত মুন্নার বাবা লিটন জমাদ্দার বলেন, প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হবে, এটা কাম্য নয়। এই ঘটনায় অপরাধীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন হামলাকারী শিতলের বাবা শাহিন হাওলাদার। তিনি বলেন, পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটেছে।

 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ শিকদার বলেন, অভিযুক্ত দুইজনকেই গ্রেফতারের দাবি জানাচ্ছি। তা না হলে জেলার সকল জুয়েলারি দোকান বন্ধ করে কঠোর কর্মসূচি দেয়া হবে।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এই ঘটনায় দুই পক্ষের লোকজনই থানায় এসেছিল। ঘটনার পর থেকে অভিযুক্তরা পতালক রয়েছে। তাদের ধরতে একাধিক স্থানে অভিযান চালিয়েছি। তবে আহত মুন্নার পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে আমরা আইনগত সব ব্যবস্থা নিব। তারা এখন মামলা করবে কিনা সেই সিদ্ধান্ত নেয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০