bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসেঞ্জারে যেভাবে স্বাস্থ্যসেবা পাবেন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জনগণের জীবন সহজ করা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মূল লক্ষ্য। দেশের সকল জনগনকে ঘরে বসে নাগরিক সেবা দিতে প্রযুক্তির ব্যবহারের কোন বিকল্প নেই । সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী মঙ্গলবার অনলাইনে ভার্চুয়াল হাসপাতাল “হ্যালো ডক” এর উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৭ কোটি মানুষের মৌলিক অধিকারগুলো ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য আমরা আমাদের ডিজিটাল প্লাটফর্মের সর্বোচ্চ ব্যবহার করতে চাই। সেই মুহূর্তে এই হাসপাতাল কিংবা মেসেঞ্জার বট উদ্বোধনের মধ্য দিয়ে দেশ আরো কয়েক ধাপ এগিয়ে গেল।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে প্রযুক্তির হাত ধরে। তথ্য ও প্রযুক্তি অগ্রগতির কারণে আজ ভার্চুয়াল হাসপাতাল করা সম্ভব হচ্ছে। দেশের জনগণ এখন সকল যোগাযোগ অনলাইনের মাধ্যমে করার চেষ্টা করছে ।

প্রাথমিকভাবে প্রায় ৪০ জনের বেশি ডাক্তারের সমন্বয়ে একটি দক্ষ টিম রোগীদের সেবা প্রদান করবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে। মেসেঞ্জার এর মাধ্যমে বিনামূল্যে সেবা নেওয়ার সুযোগ থাকবে। খুব শীঘ্রই এই সেবাটি মোবাইল অ্যাপের মাধ্যমেও প্রদান করা হবে। অনালাইনে বিনামূল্যে ডাক্তারের সেবা নিতে আমারল্যাব এর ফেসবুক পেজে ভিজিট করতে হবে।

বিনামূল্যে সেবা নিতে ভিজিট করুন – https://facebook.com/amarlab.bd

মেসেজ বট এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সেবাগ্রহণকারীকে ডাক্তারের সাথে ভিডিও কনফারেন্সের জন্য সংযোগ স্থাপন করিয়ে দেয়া হবে। এছাড়াও কথা অ্যাপের মাধ্যমেও এই সেবাটি পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০