Shakil Shah
৩০ সেপ্টেম্বর ২০২১, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুক্রবার থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন

ভোরের দর্পণ ডেস্কঃ

আগামীকাল শুক্রবার থেকে দেশে অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন আর চলবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

তবে অবৈধভাবে আমদানি হলেও যেসব সেট গত ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের কোনো মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্কে চালু ছিল সেগুলো বন্ধ করা হবে না। কারণ, এসব সেট স্বয়ংক্রিয়ভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

১ জুলাই থেকে চালু করা নতুন সেটগুলো (যেগুলো অবৈধভাবে আমদানি করা) শুক্রবার থেকে বন্ধ হয়ে যাবে। সেগুলো নিবন্ধন করে চালু করতে হবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিটিআরসির উপপরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, গত ১ জুলাই থেকে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) শুরু করা হয়েছে। তিনমাসের মধ্যে কাজটি শেষ করার পরিকল্পনা করা হয়। আজ ৩০ সেপ্টেম্বর তিন মাসের শেষদিন।

এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য হলো- জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ ও দেওয়া নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত এবং আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধের মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা, ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা দেওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০