Shakil Shah
৩ সেপ্টেম্বর ২০২১, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়র তাপসের বিদেশ যাত্রায় ক্ষুব্ধ দক্ষিণ সিটির বাসিন্দারা

ডেঙ্গু আক্রান্ত ঢাকাবাসীকে বিপদে ফেলে বিদেশ ভ্রমণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পুরান ঢাকাবাসী। একইসঙ্গে তারা মেয়রের এমন কাণ্ডে পদত্যাগও দাবি করেছেন। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে কুশপুত্তলিকা দাহ করা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির মেয়র তাপসের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শিশু সাহিত্যিক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন বলেন, বাংলাদেশে যেভাবে ডেঙ্গু বেড়েছে এবং শিশুরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুবরণ করছে সেখানে সিটি করপোরেশনের কোনো কাজ দেখছি না। তারা ডেঙ্গু বা কীটনাশকের ব্যাপারে যদি সচেতন হতো তাহলে আমাদের এতো শিশু আক্রান্ত হতো না। আমি শিশু সংগঠক ও শিশু সাহিত্যিক হিসেবে সিটি করপোরেশনকে আরও দায়িত্বশীল হতে এখানে দাঁড়িয়েছি।

মানববন্ধনে পুরান ঢাকার বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের সঠিক কর্মপরিকল্পনার অভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে তাদের অব্যবস্থাপনার কারণে ডেঙ্গু এখন নিয়ন্ত্রণের বাইরে। গতকাল এ যাবতকালের সব রেকর্ড ভঙ্গ করেছে ডেঙ্গু। ঠিক সেই দিনেই ঢাকাবাসীকে বিপদে ফেলে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পরিবার নিয়ে প্রমোদ ভ্রমণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এর চেয়ে লজ্জা আর হতে পারে না। আমরা ঢাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার পদত্যাগ দাবি করছি।

তিনি আরও বলেন, যেখানে তারই সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান সরকারের একমাত্র ছেলে আদিয়ান রহমান সরকার, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলোর ৭ম শ্রেণিতে পড়ুয়া পুত্র অর্নিভসহ পরিবারের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে তিনি কীভাবে বিদেশ ভ্রমণে যান?

মানববন্ধনে পুরান ঢাকার বংশালের বাসিন্দা নাসরিন সুলতানা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রধানমন্ত্রী আপনি আমাদের প্রতি দৃষ্টি দিন। পুরান ঢাকার প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গু ভয়ংকর আকারে ছড়িয়েছে। আপনার মেয়র কাজ করছে না। আমরা ঢাকা দক্ষিণ সিটির প্রতি অনুরোধ করব তারা যেন আমাদের প্রতি সহায় হন। উত্তরের সিটির মেয়র যেভাবে কাজ করছেন দক্ষিণের মেয়র সেভাবে কাজ করছেন না। আমরা তাকে নগরবাসীর প্রতি দৃষ্টি দিতে জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১০

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১১

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১২

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১৩

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১৪

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

১৫

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

১৬

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

১৭

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

১৮

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

১৯

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

২০