Ibrahim Atiullah Anik
৯ নভেম্বর ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

রাজবাড়ীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

রাজবাড়ীতে শোভাযাত্রা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) “প্রগতির পথে জীবনের গান” ¯স্লোগান ধারণ করে শহরের এক নম্বর রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্তরে জেলা উদীচীর উদ্যোগে সন্ধা ৬ ঘটিকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন উদীচী রাজবাড়ী জেলা কমিটির সাবেক সভাপতি, মানবিক চিকিৎসক ডা. সুনীল কুমার বিশ্বাস। উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এরপর রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি শংকর চন্দ্র সিনহা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক কমল কে সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক আবদুল মোতালেব।

অনুষ্ঠানে পাঁচজন গুণীব্যক্তিকে ফুল, উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন উদীচীর সাবেক সভাপতি প্রয়াত আইনজীবী কমল কৃষ্ণ গুহ (মরণোত্তর), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ কমরেড আবদুস সামাদ মিয়া, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আইনজীবী দেবাহুতি চক্রবর্তী, মানবিক চিকিৎসক পূর্ণিমা দত্ত ও বিশিষ্ট সমাজসেবক লাইলী নাহার।

বক্তারা বলেন, শোষণ নিপীড়ণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উদীচীর জন্ম হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উদীচীর ভূমিকা ছিল অতুলনীয়। ২০২৪ এর গণঅভ্যুত্থানেও উদীচী রাজপথে থেকে বুক চিতিয়ে লড়াই করে গেছে। কিন্তু ১৯৭১ সাল এখন পর্যন্ত দেশে অনেক সরকার গঠন হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন সরকারই শোষন বৈষম্য নিরসন করতে পারেনি। দেশে এখন সাম্প্রদায়িক ও উগ্রবাদীরা মাথা চাড়া দিয়ে উঠছে।

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত সংগীত শিক্ষকের পদ স্থগিত করা হয়েছে। এটা সাম্প্রদায়িক শক্তির কাছে দেশের মানুষের পরাজয় হয়েছে। উদীচী রাজপথে থেকে এর প্রতিবাদ করছে। আগামীতেও উদীচী তার লড়াই সংগ্রাম চালিয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১০

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

১১

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১২

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১৪

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৫

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

১৬

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

১৭

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

১৮

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

১৯

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

২০