Online Desk
২৮ জানুয়ারী ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজৈরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে “আরাফ বাংলাদেশ”

রাজৈরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে "আরাফ বাংলাদেশ"

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ইসলামী মানবিক উন্নয়ন সংস্থা ‘আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন আরাফ বাংলাদেশ’। বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজৈর সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

​রাজৈর সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মরিয়ম মুজাহিদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক। ​সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিলুন ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন আরাফ বাংলাদেশের পরিচালক মো. শাওন করিম, হাবিবুর রহমান আকন, সাংবাদিক কাওসার আলম মিঠু, এস এম জাকির হোসেন ডাবলু, ইমাম শাহরিয়ার, অনাদি কুমার মন্ডল প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাহফুজুল হক বলেন, “সরকারের পাশাপাশি মানবিক সংস্থাগুলো এগিয়ে এলে সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়। এবার পৌরসভার জন্য সরকারি কম্বল বরাদ্দ না থাকায় আরাফ বাংলাদেশের এই উদ্যোগ প্রশংসনীয়।”

​সংস্থার প্রতিষ্ঠাতা সুজন হোসেন রিফাত বলেন, “আরাফ বাংলাদেশ গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে আমরা সারা দেশে এই মানবিক কার্যক্রম ছড়িয়ে দিতে চাই। এরই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের তেঁতুলিয়াতেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।”

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০