Ibrahim Atiullah Anik
১৮ অক্টোবর ২০২৫, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেমিট্যান্স ও পোশাক শিল্পের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

রেমিট্যান্স ও পোশাক শিল্পের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, রেমিট্যান্স এবং পোশাক শিল্পের গঠনে অসামান্য ভূমিকা রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, যদি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে, এই দুই সেক্টরকে আরও শক্তিশালী করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজৈর উপজেলার ইশিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন” শীর্ষক আলোচনা সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটি বানচাল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। আমরা সেই ষড়যন্ত্র ও চক্রান্তকে রুখে দিতে চাই।”

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খান বলেন, “আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, স্বাধীনতার সার্বভৌমত্বের বাংলাদেশ এবং অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। এই দেশের মালিক জনগণ; আপনারাই ভোটের মাধ্যমে নির্ধারণ করবেন কাকে জাতীয় সংসদে পাঠাবেন। দুঃখের বিষয়—দেশের মানুষ গত ১৮ বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমি ৪০ বছর ধরে সততার সঙ্গে রাজনীতি করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে যতদিন বেঁচে থাকব সততার রাজনীতি চালিয়ে যাব।”

বিশিষ্ট সমাজসেবক বেগম মাহমুদা রহমান সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজৈর উপজেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার ও অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০