Ibrahim Atiullah Anik
১৯ নভেম্বর ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে কৃষি প্রদর্শনী, বীজ ও কীটনাশক বিতরণ

শিবচরে কৃষি প্রদর্শনী, বীজ ও কীটনাশক বিতরণ

মাদারীপুরের শিবচরে ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের উপকরণ বিতরণ করা হয়েছে

বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলার ১৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৯৮ জন কৃষকের মধ্যে কৃষি প্রদশর্নী বিতরন কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।পরে বীজ ও রাসায়নিক সারও বিতরন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ উপপরিচালক (শস্য) উৎপল রায়।

শিবচর কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৯৮ জন কৃষকের মাঝে ৩০ টি কালোজিরা প্রদর্শনী, ৩০ টি মরিচ প্রদর্শনী, ৩০ টি মিষ্টি আলু প্রদর্শনী ও ৮ টি সরিষা প্রদর্শনী বিতরন করা হয়।এসময় বিভিন্ন প্রকার বীজ,সার ও কিটনাশক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন, আমরা কৃষকদের মাঝে বীজ ও কিটনাশক বিতরন করছি। এগুলো উন্নত কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ ও পতিত জমি ব্যবহারের মাধ্যমে চর অঞ্চলের শস্যের নিবিড়তা ১৪০ থেকে ১৪৫ শতাংশে উন্নীতকরণ।

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন ৫ শতাংশ বাড়ানো এবং উপকারভোগীদের পুষ্টিমানের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা অর্জনে এ প্রদর্শনী ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০