Shakil Shah
১৩ নভেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ

শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ

মাদারীপুরের শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বেসরকারী সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বাঁশকান্দি ইউনিয়নের ৭টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৭টি গাভী বিতরন ও উপকার ভোগীদের গাভী পালন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।বাঁশকান্দি ইউনিয়নের পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: সরোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ,এম,ইবনে মিজান। ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি এর পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদল এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, এ,বি,এম, সৌরভ রেজা শিহাব।এসময় বাঁশকান্দি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা দুলাল চন্দ্র মৃধা, বিভিন্ন ওয়ার্ডের সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন,আজ আমি এখানে আসার পর থেকে জিগ্যেস করছি, যে এই গাড়ীগুলো কিভাবে দেওয়া হবে? যারা পাবে তাদের কী মাসিক কিস্তি দিতে হবে কিনা?তখন জানলাম পুরোটাই স্বেচ্ছাসেবী। আপনারা যারা এই গাভীগুলো পাচ্ছেন, আপনারা এটাকে নিয় ভাগ্যে উন্নয়নে কাজ করবেন।কেউ বিক্রি করবেন না।এটা আপনারা যারা আছেন দায়িত্বে তারা তদারকি করবেন।গাভীটি আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করবে।

আর গাভীটির শারিরীক কোন সমস্যা হলে আমাদের এখানে প্রাণিসম্পদ অফিসার আছেন তিনি আপনাদের যেকোন প্রয়োজনে সহযোগিতা করবেন।উল্লেখ,ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভি ডি এস) একটি স্থানীয় স্বেচ্ছাসেবী (NGO) সংগঠন। বিগত ১৯৮৫ সন থেকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচী নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০