Shakil Shah
৮ মার্চ ২০২৩, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের ব্যর্থতায় বারবার বিস্ফোরণ ঘটছে : মোশাররফ

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনা শুধু গতকালকেই নয়, আরো অনেকবার এরকম ঘটনা ঘটেছে। এসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই, কারণ জনগণের তারা প্রতিনিধি নয়। এ সরকারের অবহেলা এবং ব্যর্থতার কারণে বারবার অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। তাদের ব্যর্থতার কারণে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়। তাদের উস্কানিতে তাদের গুণ্ডাপাণ্ডা দিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

বুধবার (৮ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কিনা, একটির পর একটি এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন বক্তব্যের কড়া জবাব দিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদেরকে সমাবেশ করতে দেয় না, আমাদেরকে মিটিং করতে দেয় না; কারণ তাদের ভয় আমরা নাকি সমাবেশ করলে ঢাকায় বিস্ফোরণ হবে। জনগণ প্রস্তুত আজ হোক বা কাল হোক এদেশের বিস্ফোরণ হবে না গণঅভ্যুত্থান হবে।

তিনি বলেন, পাকিস্তান আমলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানকে বিতাড়িত করেছি। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাশাসক এরশাদকে বিতাড়িত করেছি। এদেশের মানুষ বারবার প্রমাণ করেছে তাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাশাসক সরে যেতে বাধ্য হয়েছে। শ্রীলংকা যদি পারে, বাংলাদেশে অতি শিগগিরই সেদিন আসবে।

সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক নাদিম চৌধুরী, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, হাবিবুল হক হাবিব, জাহাঙ্গীর আলম সনি, শাহআলম, তারিকুল ইসলাম মধু, এম এ ওয়াজেদ, কবির উদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম টুলু, কাজী কামাল উদ্দীন আহমেদ বাঁধন মিঞা, এম এ হান্নান মল্লিক, জহিরুল ইসলাম বাসার, কেন্দ্রীয় নেতা আমির হোসেন আমির, তানভীর আহমেদ দুলাল, হেমায়েত উদ্দিন হিমু, ফজলে কাদের সোহেল, রনি আকতার, এনামুল হক মোল্লা, ইব্রাহীম চৌধুরী, আবদুল হালিম, ঢাকা জেলার আহ্বায়ক মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, ঢাকা মহানগর উত্তরের মো: বাকিবিল্লা, দক্ষিণের কে এম সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক এইচ এম আনোয়ার প্রধান, ময়মনসিংহ উত্তর জেলার আহ্বায়ক হজরত আহম্মেদ শাকিব, গাজীপুর জেলার আহ্বায়ক সিদ্দিক হোসাইন ও সদস্য সচিব ফারুক ভূইয়া, কুমিল্লা জেলার সদস্য সচিব জহির উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা লোকমান হোসেন হাওলাদার, অহিদ রানা, শরিপুর রহমান রিপন, শাহিন উদ্দিন চৌধুরী স্বপন, জাহিদুল আলম মিলন, সুমন মুন্সি, গাজী মোশাররফ হোসেন, আবু কাওছার, শহিদুল্লাহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০