Shakil Shah
৩১ জানুয়ারী ২০২৩, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে নানীকে হত্যার দায়ে নাতীর যাবজ্জীবন কারাদন্ড

এস,এম আল আমিন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র শিয়ালকোলে নানী মোছা: ওয়াজেদা খাতুনকে হত্যার অভিযোগে নাতী সিয়াম শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষনা করেন অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ। ঘটনার বিবরণী থেকে জানা যায়, জেলার সদর থানার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে ইউসুফ আলীর ছেলে আসামী সিয়াম শেখ কুড়াল দ্বারা উপর্যুপরি কুপিয়ে তার নানী মোছা: ওয়াজেদা খাতুনকে হত্যা করে। পরে ২০১৯ সালের ০৯ সেপ্টেম্বর ওয়াজেদা বেগম এর ছেলে ও হত্যাকারী সিয়াম শেখ এর বাবা ইউসুফ আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকালে আসামী সিয়াম শেখ ম্যাজিস্ট্রেট এর নিকট স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। ২০২১ সালের ১৩ জানুয়ারি ৩০২/৩২৩ ধারায় অভিযোগ গঠন করা হয় ও পুলিশ তদন্ত করে আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আঠারো জন স্বাক্ষীর উপস্থাপনে স্বাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ আসামী সিয়াম শেখ কে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদÐ ও বিশ হাজার টাকা অনাদায়ে আরো একবছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। প্রসিকিউশন পক্ষে মামলাটি পরিচালনা করেন বিজ্ঞ অতিরিক্ত পি.পি. এডভোকেট ওয়াছ করনী লকেট ও এপিপি মসিউর রহমান চৌধুরী। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন মাও: মুফতি শহিদুল ইসলাম।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০