Shakil Shah
১৩ মার্চ ২০২৩, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পিকারের সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকারের সাক্ষাৎ

ভোরের দর্পণ ডেস্ক :

বাহরাইনের রাজধানী মানামা সফররত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পষিদের স্পিকার মিলটন ডিক সৌজন্য সাক্ষাৎ করেন। ১৪৬তম আইপিইউ সম্মেলন উপলক্ষে ড. শিরিন শারমিন চৌধুরী বর্তমানে মানামায় অবস্থান করছেন।

সোমবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের দ্বিপক্ষীয় সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় কোভিড-১৯ কালীন জনজীবন সুরক্ষিত রাখার পাশাপাশি কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্বকালীন ভাতা প্রদান, প্রায় এক কোটি মেয়ে শিক্ষার্থীদের মোবাইলে অর্থ প্রেরণের মাধ্যমে বৃত্তি প্রদান, নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষাক্ষেত্রে নারীদের অভূতপূর্ব অগ্রগতি, তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন, ‘ডেল্টা প্লান ২১০০’ প্রণয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের পাশাপাশি দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে সরকার, যা ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ নির্মাণে সহায়ক। দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এ সময়, ব্যবসা-বাণিজ্যে প্রসার ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন স্পিকার।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে স্পিকার মিলটন ডিক বলেন, চলমান বৈশ্বিক সঙ্কট, জলবায়ু পরিবর্তন ইত্যাদি চ্যালেঞ্জসমূহ বর্তমানে সকল দেশের জন্য প্রযোজ্য। এ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে সব সময় থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

এ সময়, মো: শাহে আলম এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাহগির আলমাহি এরশাফ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০