Bhorer Darpan Online
৪ জুলাই ২০২০, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপনে নারীদের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করা যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর একটি বালিকা বিদ্যালয়ের সামনে ছাত্রী ও অভিভাবক নারীদের শরীরের আপত্তিকর অংশ ভিডিওতে ধারণ করে তা দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রচার করে আসছিল বিকৃত রুচির এক যুবক। এ নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠার পর অবশেষে গোয়েন্দা পুলিশ মো. গোলাম মোক্তাদির (২৫) নামে ওই যুবককে গ্রেফতার করেছে। গত শুক্রবার বিকেলে জেলার সীতাকুণ্ড সদরের উত্তর বাজার এলাকা থেকে এ যুবককে আটক করা হয় বলে ডিবি পুলিশ জানায়। সেখানে একটি প্রকল্পে কাজ করতো আটক মুক্তাদির। তার বাড়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সাপমারা গ্রামে। বাবার নাম আবদুল মান্নান মণ্ডল। গোয়েন্দা পুলিশ জানায়, গত ৬ মাস আগে চট্টগ্রামের জিইসি মোড় সংলগ্ন একটি কন্সট্রাকশন ফার্মে চাকুরীসূত্রে গোলাম মোক্তাদির চট্টগ্রামে আসে। পরবর্তীতে সে নিজস্ব মোবাইলের মাধ্যমে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে গোপনে নগরীর জিইসি, বাওয়া স্কুল, সেন্ট্রাল প্লাজা, সী বীচ সহ নগরীর বিভিন্ন এলাকায় চলাচলরত মহিলাদের কুরুচিপূর্ণ ভিডিও ধারণ করে এবং তা ফেসবুক পেইজে কুরুচিপূর্ণ ক্যাপশন সহ আপলোড করে। আটকের পর পুলিশ তার মোবাইল ফোন ও বাসার ল্যাপটপ জব্দ করেছে। সেখান থেকে অন্তত ৩০০ ভিডিও খুঁঁজে পেয়েছে গোয়েন্দা পুলিশ। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন, দীর্ঘদিন ধরে এ যুবক নগরীর দামপাড়া বাওয়া স্কুলের সামনে অপেক্ষামান নারী অভিভাবক ও স্কুল ও কলেজ ছাত্রীদের অজান্তে গোপনে ভিডিও ধারণ করে আসছিল। তা পরে তার একটি ফেসবুক পেইজে আপত্তিকর ও অশ্লীল ক্যাপশন দিয়ে ছেড়ে দিত। এনিয়ে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসার পর আমরা গোয়েন্দা দিয়ে এই ছেলের বিষয়ে তদন্ত শুরু করি। পরে আজ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. গোলাম মোক্তাদির নামে এ যুবক পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জানিয়েছে। সে মূলত একজন বিকৃত রূচির যুবক। সে নগরীর বিভিন্ন স্কুল কলেজের সামনে ঘুরে ঘুরে গোপনে ছোট ক্যামেরা ও মোবাইল ফোন দিয়ে নারীদের শরীরের স্পর্শকাতর অংশ ভিডিও করতো। পরে তা “আড্ডা” নামে একটি ফেসবুক পেইজে ছাড়তো। এই পেইজের এডমিনও সে। পেইজেটিতে গিয়ে দেখা গেছে এতে প্রায় ৩০ হাজার ৭৫৯ জন সদস্য রয়েছে। গ্রেফতারের পর গোয়েন্দা কার্যালয়ে মোক্তাদিরের জিজ্ঞাসাবাদ চলছে, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হবে বলে পুলিশ জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০