Shakil Shah
১ এপ্রিল ২০২৪, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম খানের মৃত্যুতে ভোরের দর্পণ পরিবারের শোক

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম খানের মৃত্যুতে ভোরের দর্পণ পরিবারের শোক

দৈনিক ভোরের দর্পণের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, খ্যাতনামা ফুটবলার, পল্লী চিকিৎসক ও শিবালয় উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম খান ৩১ মার্চ সোমবার দিবাগত রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় উথুলি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে ওইদিন সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা দেখা দিলে তিনি নিজেই ঔষধ সেবন করেন এবং কিছুটা স্বস্তিতে থাকায় হাসপাতালে যাননি। এরপর রাত ১ ঘটিকার সময় বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলে তাকে উথুলি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী তেওতা গ্রামে। সাইফুল ইসলাম দীর্ঘ ৩ যুগের বেশি সময় যাবৎ সাংবাদিকতা পেশায় ছিলেন। তিনি ঢাকার বেশ কয়েকটি জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

মৃত্যুকালে তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পরিচালনা করতেন। তার মৃত্যুতে দৈনিক ভোরের দর্পণ পরিবার শোকাহত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০