Shakil Shah
৮ মে ২০২৪, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্র দখল করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ১৫

কেন্দ্র দখল করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ১৫

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্র দখল নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষই এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন। 

বুধবার বেলা ১১টার দিকে সদরের মোস্তফাপুর ইউনিয়নের ৯৫নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র দখল নিতে আসেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পাভেলুর রহমান শফিক খানের অনুসারী আজাদ হাওলাদার ও তার লোকজন। এ সময় আনারস প্রতীকের প্রার্থী আসিবুর রহমান আসিব খানের অনুসারী এনামুল হাওলাদার বাধা দিতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। 

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে দুপুর ১২টায় কেন্দ্র পরিদর্শনে আসেন পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। 

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এখন পরিস্থিতি শান্ত। আপাতত কোনো ঝামেলা নেই। ফের সংঘর্ষ এড়াতে এখানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০