Bhorer Darpan
৩ অগাস্ট ২০২৪, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে ছাত্রলীগের ধাওয়ায় মিছিল পণ্ড, ২ শিক্ষার্থীকে মারধর

শরীয়তপুরে ছাত্রলীগের ধাওয়ায় মিছিল পণ্ড, ২ শিক্ষার্থীকে মারধর

সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল ও বিক্ষোভের আয়োজন করেছেন শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রলীগের ধাওয়ায় বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে গেছে। এ সময় মো. আফ্রিদি ও মোশাররফ নামের আন্দোলনের সহ-সমন্বয়ক দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। তবে ছাত্রলীগের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শিক্ষকরাও অংশ নিয়েছিলেন শিক্ষার্থীদের মিছিলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের সমন্বয়ক দাবি করে রহমত উল্লাহ নেহাল নামে একজন বলেন, যৌক্তিক আন্দোলনকে থামিয়ে দিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পুলিশ বাহিনী নগ্ন হামলা চালিয়েছে। এতে শত-শত ভাই নিহত ও আহত হয়েছেন। আমরা সকল হত্যার বিচার দাবি করছি। 

তিনি বলেন, আমাদের প্রতিটি শান্তিপূর্ণ সভা-সমাবেশে সরকারদলীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছে। হামলাকারীদের বিচারের আওতায় না আনলে আমাদের আন্দোলন চলমান থাকবে। 

তিনি আরও বলেন, আজকের শান্তিপূর্ণ মিছিলকে পণ্ড করতে আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আমাদের ভাইদেরকে মারধর করে মিছিলে যোগদানে বাঁধা প্রদান করেছে। সহ-সমন্বয়ক মো. আফ্রিদি ও মোশাররফকে মারধর করেছে। মিছিলের এক পর্যায়ে  আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। 

শরীয়তপুর সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহিম বলেন, শান্তিপূর্ণভাবে ছাত্ররা তাদের কর্মসূচি পালন করেছেন। তাদের কোন বাঁধা দেওয়ার ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০