Bhorer Darpan
১৬ জানুয়ারী ২০২৫, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে অবৈধ ৩২৭৭ শ্রমিক ইউনিয়ন বন্ধ ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীতে অবৈধ ৩২৭৭ শ্রমিক ইউনিয়ন বন্ধ ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
;

বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আঞ্চলিক শ্রম অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক নিবন্ধন ভুক্ত শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী ও কাভার্ডব্যান চালক শ্রমিক ইউনিয়ন ০২০ এর আয়োজনে নালিতাবাড়ীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ীর কনফারেন্স  রুমে শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ০২০ কমিটির  আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়। 

০২০ সংগঠনের সহ-সভাপতি  সারোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সহ অন্যান্যরা ।

নালিতাবাড়ীতে শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর অবৈধ কার্যক্রম বন্ধ ঘোষণা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং ০২০ ময়মনসিংহ এর  নালিতাবাড়ী কমিটির সাঃ সম্পাদক মোক্তার হোসেন।

এতে বলা হয়, গত ১৪ জানুয়ারি নালিতাবাড়ীতে ৩২৭৭ এর অবৈধ কার্যক্রম বন্ধ করার পদক্ষেপ নিতে ইউএনও ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দারস্ত হওয়ার জের ধরে পৌরশহরের বাইপাস পল্লী বিদ্যুৎ সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে অবৈধ ৩২৭৭ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সামাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গং আমাদের ০২০ সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমি সাঃ সম্পাদক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। আমরা উক্ত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবৈধ ৩২৭৭ শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধসহ আসামীদের গ্রেফতার ও ন্যায় বিচার দাবী করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

১০

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১১

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১২

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৩

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১৪

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৭

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

১৮

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১৯

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

২০