Bhorer Darpan
২৯ এপ্রিল ২০২৫, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নুসরাত ফারিয়া-অপু-নিপুণসহ ১৭ অভিনয় শিল্পীর নামে মামলা

নুসরাত ফারিয়া-অপু-নিপুণসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার বিকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন। মামলার নথিতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনসহ আরও তিন-চারশ’ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। 

মামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।

এছাড়াও আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে বাদী এনামুল হক উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অভিযুক্ত দলের আসামির ছোড়া একটা গুলি বাদীর ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়। তখনই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। তিনি অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভিযুক্ত আসামিরা বিপুল অর্থ যোগান দিয়েছেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে মহান মে দিবস পালিত

ধুনটে পৌর ছাত্রদলের সদস্য ফরম বিতরণের প্রস্তুতি সভা

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি মাহবুবুল আলম সালেহী

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উলিপুরে বৈরী আবহাওয়ায় বোরো কাটা-মাড়াই শুরু

ধুনটে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

দীর্ঘপথ পায়ে হেঁটে দুর্গম এলাকায় এসি-ল্যান্ড’র সাঁড়াশি অভিযান

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

১০

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

১১

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

থানায় দালালমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ দিলেন সালাহউদ্দিন আহমদ

১৩

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

১৪

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

১৫

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

১৬

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

১৭

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

১৯

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

২০