Ibrahim Atiullah Anik
১৬ অক্টোবর ২০২৫, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে দুই গ্রুপের দফায় দফায় গোলাগুলি, গ্রামজুড়ে আতঙ্ক

টেকনাফে দুই গ্রুপের দফায় দফায় গোলাগুলি, গ্রামজুড়ে আতঙ্ক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পাহাড়সংলগ্ন রঙিখালী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই অস্ত্রধারী গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। রাতভর থেমে থেমে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামজুড়ে।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙিখালী উলুচামারি এলাকায় প্রায় তিন ঘণ্টা ধরে এ গোলাগুলি চলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হ্নীলা পাহাড়ি সংলগ্ন রঙিখালী ও উলুচামারি এলাকায় আধিপত্য নিয়ে স্থানীয় অস্ত্রধারী, মাদক কারবারি, ডাকাত ও অপহরণকারী চক্রগুলোর মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই বুধবার রাতে ‘লাশ জালাল গ্রুপ’ ও আনোয়ার-মিজান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, উভয় গ্রুপের বিরুদ্ধে মাদক, অপহরণ ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

উলুচামারির স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ বলেন, “রাত ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। প্রথমে ভেবেছিলাম সীমান্তে গুলি চলছে। পরে জানতে পারি, আমাদের এলাকাতেই দুই বাহিনীর মধ্যে গুলিবিনিময় হচ্ছে। রাতভর ৩০০-৪০০ রাউন্ড গুলি চলে।”

আরেক বাসিন্দা রহিমা খাতুন বলেন, “রাতভর গুলির শব্দে ঘুমাতে পারিনি। বাচ্চারা ভয় পাচ্ছিল। এমন পরিস্থিতিতে আমরা খুব আতঙ্কে আছি।”

স্থানীয় আবুল কালাম বলেন, “পাহাড়ের সংলগ্ন হওয়ায় রঙিখালী ও উলুচামারি এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। অপরাধের পর তারা সহজেই পাহাড়ে লুকিয়ে পড়ে।”

এ বিষয়ে উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, “গোলাগুলির খবর পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

শ্রীপুরে আমার দেশ সম্পাদকের রোগ মুক্তির দোয়া মাহফিল

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবি

কলাবাগান থানার এসআই রাকিবুল নিখোঁজ: গ্রামের বাড়িতে শোকের ছায়া

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

জ্বালানি তেলের সংকটে স্থবির সোনাহাট স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ী-শ্রমিক

মৃত্যুর দ্বারপ্রান্তে বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী: দখল ও দূষণে হারাচ্ছে অস্তিত্ব

ধুনটে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

উলিপুরে বজ্রপাতের বিকট শব্দে এক বৃদ্ধার মৃত্যু

১০

দশমিনায় ব্রিজের এপ্রোচ সড়কের দাবিতে মানববন্ধন

১১

বকশীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা খেয়ে বহিষ্কার দাখিল পরীক্ষার্থী

১২

ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

১৩

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা: মির্জা ফখরুল

১৪

তামিলনাড়ুর ৪৯ বছরের যে রেকর্ডে ভাগ বসিয়েছেন বিজয়

১৫

ভারত থেকে পুশ-ইন হলে ব্যবস্থা নেবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

১৬

শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে : চিফ প্রসিকিউটর

১৭

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

১৮

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

১৯

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০