Admin Panel
১৭ নভেম্বর ২০২৫, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে প্রতিশ্রুতি আমিনুল হকের

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে বিএনপি রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন’ শুরু করেছে। তিনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের শিক্ষা ও রাজনৈতিক সংস্কৃতিতে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তনের ধারা শুরু করেছেন। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক, সেখানে যেন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে।”

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর ইসলামিয়া হাই স্কুলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অতীতের প্রেক্ষাপট তুলে ধরে আমিনুল হক বলেন, “গত ১৭ বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা স্কুলের যেকোনো অনুষ্ঠানে এসে মঞ্চের চেয়ার দখল করে বসে থাকতেন। প্রধান শিক্ষক পর্যন্ত অনেক সময় বসার সুযোগ পেতেন না। আমরা সেই রাজনীতি আর করতে চাই না। শিক্ষক–শিক্ষিকাদের আমরা সর্বোচ্চ সম্মান দিচ্ছি এবং ভবিষ্যতেও দেব।”

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং শিক্ষক–শিক্ষিকাদের মর্যাদা আরও বাড়ানো হবে। তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, “আগামীর শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে আরও গুণগত পরিবর্তন আসছে। শিক্ষক–শিক্ষিকারা যেন গর্ব ও উৎসাহ নিয়ে এই পেশায় থাকতে পারেন—এটাই আমাদের লক্ষ্য।”

গত ১৫ বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন দাবি করে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ যেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—আমরা সেটিই চাই। সকালে ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে, নাস্তা খেয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।”

শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। “অর্থের অভাবে কোনো সন্তান যাতে শিক্ষার মান থেকে বঞ্চিত না হয়—আমরা সে বিষয়ে নজর রাখছি,” বলেন আমিনুল হক। বিএনপি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন এবং নাগরিক সমস্যাগুলোর সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি। “ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হতে পারলে এলাকার সব সমস্যার সমাধান হবে,” বলেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০