Online Desk
১৭ জানুয়ারী ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী আটক

মাদারীপুরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী আটক

মাদারীপুরে ইতালিফেরত যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম হাবিব মাতুব্বর (৩৫)অভিযুক্ত স্ত্রীর নাম শিউলি বেগম (২৯)। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে হাবিব মাতুব্বর ও তার স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথাকাটাকাটি হয়। স্ত্রী শিউলি বেগম ক্ষুব্ধ হয়ে ভোররাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন বলে অভিযোগ উঠেছে। হাবিবের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাবিব মাতুব্বরের চাচাতো ভাই হৃদয় মাতুব্বর সাংবাদিকদের বলেছেন, “রাতে খাওয়া শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। পরে তাদের মধ্যে ঝগড়া হয়।

ভোরে শিউলি বেগম ব্লেড দিয়ে আমার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে দেয়। চিৎকার শুনে আমরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিই।” চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য হাবিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

এদিকে হাবিব মাতুব্বর পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছেন। কী কারণে তার স্ত্রী এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না বলেও দাবি করেছেন। এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন হাবিব মাতুব্বর।

শিউলি বেগমের দাবি, তার স্বামী পরকীয়ায় আসক্ত ছিলেন এবং একাধিক নারীর সঙ্গে মোবাইলে কথা বলতেন। এ নিয়ে প্রতিবাদ করায় তিনি তার সঙ্গে খারাপ আচরণ করতেন। ক্ষোভের বশেই তিনি এ কাজ করেছেন বলে স্বীকার করেছেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেছেন, “অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে আটক করা হয়েছে। ব্লেড জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০