Online Desk
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ধানের শীষ ও কলস প্রতিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত ১০

মাদারীপুরে ধানের শীষ ও কলস প্রতিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত ১০

মাদারীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া সমার্থক ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।(০৪ ফেব্রুয়ারি) বুধবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজারে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর কলস প্রতিকের নির্বাচনী গণসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে।

হামালয় আহতরা হলেন, বেল্লাল বেপারি,এ্যাডভোকেট মহিদুল মাতুব্বরসহ অজ্ঞাত ৮ জন তিনজন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য তার সমর্থকদের নিয়ে কালিরবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।

এ সময় বিএনপির মনোনীত প্রার্থী জাহান আলী মিয়া (ধানের শীষ প্রতীক) এর সমর্থকরা মুখোমুখি অবস্থানে নিয়ে নিজ নিজ প্রতিকের স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে ধাক্কাধাক্কির একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে ।

হামলার ঘটনায় আহত একজনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে বাকিদেরকে মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এঘটনার পর থেকে কালিরবাজার ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী,র‍্যাব এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ধানের শীষ প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করে জানান,স্বতন্ত্র প্রার্থী কলস মার্কা কর্মিরা আমাদের নির্বাচনী ক্যাম ভাঙচুর করে এবং আমাদের প্রার্থী ধানের শীষের প্রতীকের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে।

এ ঘটনায় স্বতন্ত্র কলস মার্কা প্রতিকের প্রার্থী মিল্টন বৈদ্য উল্টো ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন,তারা আমাদের কর্মী ও আমার উপর হামলা করেছে এবং আমার অবস্থান ভালো হওয়ায় এই হামলার ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনার আমি সঠিক বিচার চাই। এবিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে সংঘর্ষের স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০