Online Desk
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্টেডিয়াম মাঠজুড়ে ব্যস্ততা, অপেক্ষায় বোয়ালমারী আসছেন জামায়াত আমীর

স্টেডিয়াম মাঠজুড়ে ব্যস্ততা, অপেক্ষায় বোয়ালমারী আসছেন জামায়াত আমীর

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম মাঠে বৃহস্পতিবার সকাল থেকেই যেন এক ভিন্ন চিত্র। কোথাও মঞ্চ তৈরির কাঠামো, কোথাও মাইক বসানোর ব্যস্ততা, আবার কোথাও স্বেচ্ছাসেবকদের ছোটাছুটি। সব প্রস্তুতির কেন্দ্রবিন্দু একটাই-এই প্রথম বোয়ালমারীতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান।

আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় তিনি স্টেডিয়াম মাঠের মঞ্চে উঠে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তার আগমনকে ঘিরে বোয়ালমারী শুধু নয়, আশপাশের আলফাডাঙ্গা, মধুখালীসহ বিভিন্ন উপজেলা থেকেও দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষের আসার প্রস্তুতি চলছে। স্থানীয় চা-দোকান থেকে শুরু করে হাটবাজার—সবখানেই এখন একটাই আলোচনা, কখন আসবেন জামায়াত আমীর, কেমন হবে মহাসমাবেশ।

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা বলছেন, এটি শুধু একটি সমাবেশ নয়, বোয়ালমারীর রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা।

বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সভাপতি সৈয়দ নিয়ামুল হাসান বলেন, “ড. শফিকুর রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা কাজ করছে। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সম্পন্ন করতে চাই।”
সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, “সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

উপজেলা প্রশাসনও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন,“আজ বিকেল ৩টায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সেখানে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সব মিলিয়ে, স্টেডিয়াম মাঠের প্রস্তুতির সঙ্গে সঙ্গে বোয়ালমারীর মানুষের মনেও জমছে অপেক্ষা-এক ঐতিহাসিক সমাবেশের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১২

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৩

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

১৪

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

১৫

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

১৬

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

১৭

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

১৮

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

১৯

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

২০