Admin Panel
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমটিবি ই-ব্যাংক, ভিএএস ও এপিআইভিত্তিক সেবার মাধ্যমে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সমাধানে এমটিবি ও টি.কে. গ্রুপের অংশীদারিত্ব

সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং টি.কে. গ্রুপের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট পরিষেবার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের করপোরেট হেড অফিস, গুলশান-১, ঢাকা ১২১২-এ অবস্থিত এমটিবি সেন্টারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

এই ব্যবস্থার অধীনে, টি.কে. গ্রুপ এমটিবি’র করপোরেট ব্যাংকিং সলিউশন এমটিবি ই-ব্যাংক, ভার্চুয়াল অ্যাকাউন্টিং সিস্টেম (ভিএএস), এবং অন্যান্য এপিআইভিত্তিক কালেকশন সার্ভিসেস-এর মাধ্যমে সব ধরনের লেনদেন ও ডিস্ট্রিবিউটর কালেকশন নির্বিঘ্নে প্রক্রিয়া ও পরিচালনা করতে সক্ষম হবে। একইসঙ্গে, এমটিবি ই-ব্যাংক অ্যাপে বায়োমেট্রিক সুবিধা ব্যবহার করে সহজ ও নিরাপদভাবে এসব লেনদেন অনুমোদন ও সম্পন্ন করা যাবে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমটিবি’র হোলসেল ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড, মোহাম্মদ মামুন ফারুক এবং টি.কে. গ্রুপের ডিরেক্টর (ফিনান্স অ্যান্ড অপারেশনস), শফিউল আতাহার তাসলিম চুক্তির নথি বিনিময় করেন।

অনুষ্ঠানে এমটিবি’র ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রানজ্যাকশন ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড, মোহাম্মদ আশিক ইকবাল খান, হোলসেল ব্যাংকিং ডিভিশনের ইউনিট হেড, ইমরান কালাম চৌধুরী এবং টি.কে. গ্রুপের সিনিয়র ম্যানেজার, মোঃ আজিজুর রহমান রিগ্যানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০