Online Desk
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে অসুস্থ বৃদ্ধার মৃত্যু: পরিবারের লিখিত অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

বোয়ালমারীতে অসুস্থ বৃদ্ধার মৃত্যু: পরিবারের লিখিত অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে অসুস্থ এক বৃদ্ধার মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রায়পুর চরপাড়া গ্রামের মো. ওবায়দুর মোড়ল (৪৪) জানান, তার মা গোলাপী বেগম গত ১৭ ফেব্রুয়ারি সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে সকাল আনুমানিক ৮টায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন।

পরিবারের দাবি, দালাল অনিক তাদের বেসরকারি “ইষ্টার্ন ডায়গনস্টিক সেন্টার” ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয় এবং ১৮০০ টাকার বিল তৈরি হয়।

পরিবারঅনিক নামে দালালকে ১,০০০ টাকা দেন, কিন্তু তিনি সেই টাকা ক্লিনিকে না দিয়ে পালিয়ে যান দালাল। পরিশোধের অভাবে ক্লিনিকের কর্মীরা রোগীকে ছাড়তে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতাল নেওয়ার সময় জটিলতা দেখা দেয়। এক পর্যায়ে ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২:৫০ মিনিটে ক্লিনিকের সামনেই গোলাপী বেগম মারা যান। পরে ক্লিনিক কতৃপক্ষে তড়িঘড়ি করে লাশ বাড়িতে পাঠিয়ে দেয় বলে জানান।

নিহতের ছেলে মো. ওবায়দুর মোড়ল বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষ জানান, এই বিষয়ে আমাদের জানা নেই। কে কিভাবে মারা গেছে, তা জানি না।

পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১২

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৩

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

১৪

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

১৫

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

১৬

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

১৭

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

১৮

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

১৯

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

২০