Online Desk
২ এপ্রিল ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আড়াইহাজারে স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে হত্যায় আড়াইহাজার সরকারী শফর আলী কলেজের সাবেক জিএস সুমন গ্রেফতার।

সুমন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের মৃত আব্দুল হান্নান হানুর ছেলে। ২০২৩ সালের ৭ জুলাই সুমনের সাথে ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে জিদনীর আক্তারের পারিবারিকভাবে শরিয়ত মোতাবেক বিবাহ হয়।

পরে ২০২৪ সালের ২৬ নভেম্বর সুমনের স্ত্রী রাতে স্বামীর বাড়িতে ঘুমিয়ে থাকলে ২৭ শে নভেম্বর সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। সেদিনই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। বিষয়টি জিদনীর পরিবারের লোক মানতে না পেরে হত্যার অভিযোগ তুলে।

পরে পুলিশ লাশটি উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেন। মৃত্যুর প্রায় দেড় বছর পরে ওইদিনের ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জহিরুল ইসলাম ময়নাতদন্ত শেষে লাশের সবকিছু পর্যালোচনা করে প্রায় দেড় বছর পরে জিদনীকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার রিপোর্ট প্রদান করেন।

আড়াইহাজার থানা পুলিশ এ রিপোর্ট হাতে পাওয়ার পর থানার এস আই ফরিদ উদ্দিন পহেলা এপ্রিল বুধবার দিবাগত রাতে সঙ্গীও ফোর্স নিয়ে গিয়ে সুমনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, জিদনীর মৃত্যুর পর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তে রিপোর্ট হত্যা প্রমাণিত হওয়ায় ওই সময়কার অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছ। মামলা নং-৪ তরিখ-০২ এপ্রিল ২০২৬: গ্রেফতার পূর্বক আসামি সুমনকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০