Online Desk
২৬ এপ্রিল ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের জহির উদ্দিন আকন্দের মেয়ে। সে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সাত মাস আগে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে।

লক্ষ্য ছিল পড়াশোনা শেষ করে দেশের মুখ উজ্জ্বল করবেন। কিন্তু সেই স্বপ্ন নৃশংস হত্যাকাণ্ডে বিলীন হয়ে গেল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বৃষ্টি।

দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (২৫ এপ্রিল) পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে। বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন্দ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকায় সপরিবারে ঢাকায় বসবাস করলেও প্রতি বছর ঈদের ছুটিতে তারা গ্রামে আসতেন। এলাকায় অত্যন্ত নম্র ও মেধাবী হিসেবে পরিচিত ছিলেন বৃষ্টি। বৃষ্টির অকাল ও নৃশংস মৃত্যুতে শোকস্তব্ধ তার গ্রামের বাড়ি চরগোবিন্দপুর। বৃষ্টির চাচা দানিয়াল আকন্দ ও চাচাতো বোন তুলি আকন্দসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

তারা কোনোভাবেই এই মেধাবী শিক্ষার্থীর এমন পরিণতি মেনে নিতে পারছেন না। গ্রামবাসী ও স্বজনদের দাবি, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। একই সঙ্গে বৃষ্টির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। বৃষ্টির মরদেহ দেশে আনার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার জানান, “পরিবারের পক্ষ থেকে আবেদন করলে যথাযথ প্রক্রিয়ায় মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।” বুকভরা আশা নিয়ে বিদেশ যাওয়া বৃষ্টির এমন বিয়োগান্তক বিদায় কেবল তার পরিবার নয়, পুরো মাদারীপুর জেলাকেই শোকাতুর করে তুলেছে। এখন প্রিয়জনের শেষ মুখটি দেখার অপেক্ষায় দিন গুনছেন তার স্বজনরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০